৭ জনের মৃত্যুদণ্ড হবিগঞ্জে কৃষক হত্যায়

0
627

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ দাউদপুর গ্রামে কৃষক আবুল মিয়া (৫৫) হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরুজা পারভিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন— উপজেলার দাউদপুর গ্রামে মৃত আরাফত আলীর ছেলে মর্তুজ আলী, তার ছেলে ফয়সল মিয়া, সজলু মিয়া, মইনুল মিয়া, মেয়ে শিফা বেগম, আফসর আলীর ছেলে সুন্দর মিয়া ও মর্তুজ আলীর ভাই বসির মিয়া।

Advertisement

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খালিকুজ্জামান। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে কোন আসামি উপস্থিত ছিল না। এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি ও নিহতের পরিবার। আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন জমি নিয়ে বিরোধের জের ধরে মর্তুজ আলীসহ তার লোকজন আবুল মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী হাওড়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। পরে ওই দিন রাতেই নিহত আবুল মিয়ার ভাই সাদিক মিয়া বাদী হয়ে মর্তুজ আলীকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে অভিযুক্ত মর্তুজ আলীর স্ত্রী চম্পা বেগমকে বাদ দিয়ে ৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here