স্বামীকে জবাই করে হত্যা করলেন স্ত্রী

0
776

লালমনিরহাটের পাটগ্রামে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় প্রেমিকের সহযোগিতায় স্বামীকে জবাই করে হত্যা করলেন স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার জোংরা সরকারেরহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে পুলিশ স্ত্রীসহ দুই জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার সাহানদ হোসেনের ছেলে হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী জহর আলীর ছেলে সিরাজুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

Advertisement

এ নিয়ে একাধিক বার গ্রাম্য শালিস হলেও ওই দুই জনের পরকীয়া থেকেই যায়। মঙ্গলবার সকালে হামিদার রহমান তার স্ত্রী মনোয়ারা বেগমকে পরকীয়ার জের ধরে গালি গালাজ করেন। সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে স্ত্রী মনোয়ারা বেগম ও তার পরকীয়া প্রেমিক সিরাজুল ইসলামসহ কয়েকজন হামিদার রহমানকে তার বাড়িতে দা দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করেন। পরে তারা ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হামিদার রহমানে স্ত্রী মনোয়ারা বেগম ও প্রতিবেশী কান্দুরা শেখের ছেলে খতিবর রহমানকে আটক করে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পরকীয়া প্রেমের কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার পাশাপাশি ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রীসহ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here