৭০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

1
607

বগুড়ায় ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার ভোররাতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের পুকুরপাড় বাঁশ ঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

Advertisement

 

আটকদের কাছ থেকে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন- নীলফামারী জেলার জলঢাকার মফিল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৬), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোতালেব হোসেন ওরফে জিয়া (৩৫), একই উপজেলার রতনপুর উত্তরপাড়া দুদু সওদাগরের ছেলে জাহিদুল সওদাগর (৪৪) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্তেঘড়ি উত্তরপাড়া হাফিজার রহমানের মেয়ে সুবর্ণা খাতুন (২০)। সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, আটক ব্যক্তিরা ভারতীয় ফেনসিডিল নিয়ে উক্ত স্থানে লুকিয়ে রেখে ফেনসিডিল বিক্রি করছিল। এ সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আটকরা জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here