হাতবিহীন মুন্নীর অসাধারন প্রতিভা

12
711

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাউসাইদ গ্রামের সিএনজি চালক ইউনুস মিয়ার মেয়ে মুন্নি আক্তার। হাত দিয়ে নয় বরং পা দিয়ে লিখেই সে সমাপনী পরীক্ষা দিচ্ছে।

Advertisement

 

তার এমন প্রতিভা তাক লাগিয়েছে অন্যান্য পরীক্ষাদের। শিক্ষকরাও তার পড়াশোনার প্রতি এমন আগ্রহ দেখে ধন্যবাদ জানিয়েছেন ক্ষুদে এই শিক্ষার্থীকে। মুন্নী শশীনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রী। অনেকটাই মনের জোরেই পরীক্ষা দিচ্ছে সে। জানা যায়, পা দিয়ে লিখেই লেখাপড়াসহ যাবতীয় কাজকর্ম চলে মুন্নী আক্তারের। এবার সে উপজেলার লাউহাটি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। জন্ম থেকেই দুটি হাত নেই তার। পা দিয়েই চলে খাওয়া-দাওয়া লেখাপড়াসহ যাবতীয় কাজ তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ জলিল জানান, পা দিয়ে লিখেই মুন্নী কৃতিত্বের সঙ্গে পাঁচটি ক্লাস অতিক্রম করেছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুব হোসেন জানান, পা দিয়ে লিখলেও মুন্নী নামের মেয়েটির লেখাগুলো সুন্দর ও পরিচ্ছন্ন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here