৪৭ বছরে সবচেয়ে অস্বচ্ছ ভোট: চরমোনাই পীর

0
877

অবি ডেস্কঃ চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রহসনের। স্বাধীনতার পর গত ৪৭ বছরে এমন নির্বাচন এ দেশে আর একটিও হয়নি। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

 

চরমোনাই পীর বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে ভোট চুরি ও ডাকাতির মহোৎসব করেছে আওয়ামী লীগ। তিনি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। না হলে জাতীয় ঐক্য গড়ে তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

দলীয় সরকারের অধীনে এ দেশে সুষ্ঠু ভোট সম্ভব নয়, দাবি করে ইসলামী আন্দোলনের আমির বলেন, এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে না বলে আমরাসহ বেশিরভাগ রাজনৈতিক দল বলেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- ‘আমার ওপর আস্থা রাখুন।’ কারচুপি হবে জেনেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু সরকার নির্বাচনে ন্যূনতম শালীনতাও বজায় রাখেনি। এ সময় দলের মহাসচিব ইউনুস আহমাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here