ভয়ঙ্কর শাপ দেখে যারা ভয় পান, এই ভিডিওটি তাদের জন্য নয়। ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়া ভয়ঙ্কর ভিডিওটিতে দেখা যায়, একটি চালার নিচে ৩০টিরও বেশি ভয়ঙ্কর বিষধর সাপ।
টেক্সাসের সান আন্তোনিও থেকে প্রকাশিত দৈনিক সান আন্তোনিও এক্সপ্রেস-নিউজ-এর মতে, গত মঙ্গলবার ববি কাউন নামের এক ব্যক্তি টেক্সাসের গরমান অঞ্চলে অবস্থিত তার খামার পরিদর্শনে যান। কোয়ান এবং তার বন্ধুরা শিকারের জন্য নির্মিত একটি ছোট্ট পুরনো পরিত্যক্ত কুঁড়ে ঘরের নিচ দিয়ে একটি ছোট শাপকে দেখেন হড়কাতে হড়কাতে চালার ভেতর যেতে। তারা পুনরায় এটি দেখার জন্য সন্তর্পনে চালাটি ওপরে ওঠান। এ সময় তারা দেখতে পান চালাটির নিচে কয়েক ডজন ভয়ঙ্কর বিষধর সাপ। কোয়ান বলেন, ‘ডোরাকাটা ভয়ঙ্কর শাপগুলো দেখে আমরা একেবার হতবাক।, তিনি বলেন, যত দ্রুত আমরা চালাটি উঁচু করে তুললাম, ততই দ্রুত আমরা এটি পেছনে ফেলে দিলাম কারণ এর মধ্যে অনেক শাপ ছিল।’ দৃশ্যটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কোয়ান। ভিডিওটি এরই মধ্যে তিন মিলিয়ন ভিউয়ার দেখেছে এবং শেয়ার হয়েছে ৫৫ হাজারেরও বেশি। সেইসঙ্গে এসেছে প্রচুর কমেন্ট

