সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন

0
678

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের জয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ।

Advertisement

 

আজ বুধবার সকালে টেলিফোন করে তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফল গত ৩১ ডিসেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পায় বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা)। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পায় জাতীয় পার্টি (লাঙ্গল)। এছাড়া বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসন পান। ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here