১৮০০ পিস ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

0
582

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক সেই দু’জন হলেন যশোরের ইমরুল হোসেন চৌধুরী ওরফে পার্থ ও তার মেয়ে সুরাইয়া আক্তার জেরিন।

Advertisement

 

শুক্রবার বিমানবন্দরের যাত্রী ভবনের গেটে ঢোকার সময় তল্লাশিতে ইয়াবা পাওয়ায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাবা-মেয়ে বলে পরিচয় দিয়েছেন। বাবার কাছ থেকে ১৩০০ ও মেয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here