গণধর্ষণের পর সাবেক স্ত্রীকে হত্যা

0
684

ভারতের পশ্চিম বর্ধমান জেলা লাগোয়া ঝাড়খন্ডের জামতাড়া জেলা থেকে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর। সাবেক স্ত্রীকে বন্ধুদের নিয়ে গণধর্ষণের পর তার লজ্জাস্থানে লাঠি ঢুকিয়ে হত্যা করল সাবেক স্বামী। ঘটনায় সেই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

 

পুলিস জানিয়েছে, গত বুধবার রাতে কালীপুজো উপলক্ষ্যে স্থানীয় পালা দেখতে গিয়েছিলেন ওই নারী। তখনই তাকে তুলে পাশের মাঠে নিয়ে যায় তার সাবেক স্বামী। সঙ্গে ছিল তার ২ বন্ধুও। তিন জন মিলে ধর্ষণের পর সেই নারীর লজ্জাস্থানে লাঠি ঢুকিয়ে অত্যাচার চালানো হয়। সেভাবেই সারা রাত মাঠে পড়েছিলেন ওই নারী। সকালে নারীর কান্না শুনতে পেয়ে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। সেখান থেকে জামতাড়া হাসপাতালে নিয়ে গেলে সেই নারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রা পুলিসকে জানিয়েছেন, সকালে উদ্ধার করার সময় সেই নারীর সজ্ঞান ছিল। তখন তিনি জানিয়েছেন তাকে ধর্ষণ করেছে তার সাবেক স্বামী ও তার ২ বন্ধু। পুলিশের তরফে জানানো হয়েছে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাসি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here