হবিগঞ্জের আলোচিত গেজেট দুগা চোরাই মোবাইলসহ রুবেল আটক

0
180

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি চোরাই মোবাইল ফোন আজ শনিবার বিকেল ৫টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন। আটককৃত যুবক রুবেল মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সিরাজ মিয়ার ছেলে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শহরের টাউন হল রোডস্থ রওশন রেজা এম্পায়ার এর বিপরীতে গেজেট হবিগঞ্জ নামক মোবাইল ফোন ও এক্সসরিজ এর দোকানঘর হইতে গত ২৮ মার্চ অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়।

Advertisement

এসময় চোরের দল ৫৭টি বাটুন ফোন, ৪টি স্মার্ট ফোন ও এক্সসরিজসহ মোট তিন লাখ আশি হাজার দুইশত টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রাজিউর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়।

এরই প্রেক্ষিতে সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব ও এসআই ফয়সাল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভাস্থ আনোয়ারপুর পয়েন্ট সংলগ্ন মনোহর হাজীর মার্কেটে মা টেলিকম নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here