হবিগঞ্জ জেলার মাধবপুরে ৩টি চোরাই সিএনজি উদ্ধার, আটক

0
148

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে চুরি হওয়া ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ চোরকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার দুপুরে সিএনজিগুলো জব্দ করা হয় এবং চোরদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার আক্তার হোসেন এর নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশ এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত সিএনজি মজুদ করে রেখেছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

Advertisement

এ সময় আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here