সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত ও তার স্ত্রী নিহত

0
918

যশোর-বেনাপোল সড়কে শার্শা উপজেলা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শার্শা দাখিল মাদ্রাসার সুপার ও প্রেসক্লাব বেনাপোলের সদস্য দৈনিক সংগ্রামের শার্শা প্রতিনিধি আনোয়ারুল কবিরের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনোয়ারুল কবির আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শা থানার

Advertisement

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, নিজ গ্রামের বাড়ি মনিরামপুর থেকে বেনাপোল বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল সড়কের শার্শা বাজারের হাইস্কুলের সামনে পৌছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা তার স্ত্রী সেলিনা আক্তার পড়ে যায়। এ সময় মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সাংবাদিক আনোয়ারুল কবির গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় শার্শাসহ বেনাপোলে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here