স্বামী সন্তানদের ছেড়ে দুলাভাইয়ের সাথে পুতুল বেগম ভায়রা জসিম ও স্ত্রী পুতুলের প্রতারণার ফাঁদে পড়ে অর্থ সম্পদ হারিয়ে ২ সন্তান নিয়ে দিশেহারা চঞ্চল

0
2217

মোঃ তুহিন ঃ
ভায়রা জসিম ও স্ত্রী পুতুলের প্রতারণার ফাঁদে পড়ে অর্থ সম্পদ হারিয়ে ২ সন্তান মাহমুদ পাটোয়ারী ও আশরাফুল পাটোয়ারী মারজিনকে নিয়ে দিশেহারা চঞ্চল। মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী। ঘটনার বিবরনে জানা যায়-খিঁলগাও মেরাদিয়া সাহেরুন বাগ এলাকার মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী ২০০০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত সৌদি আরব চাকুরী  করা অবস্থায় মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারীর স্ত্রী মোসাঃ আফসানা বেগম পুতুল পিতা মোঃ ছাবেদ আলী ও ভায়রা মোঃ জসিম উদ্দিন (৫৩) পিতা মোঃ হাফিজ উদ্দিন ও জসিমের স্ত্রী শেফালী বেগম (৪৩) পিতা-মোঃ ছাবেদ আলী সাং ২৪০/৩ মেরাদিয়া ভুইয়া পাড়া তারা বিভিন্ন সময় মিথ্যা অযুহাত দেখিয়ে ঋণের কথা বলে চঞ্চল পাটোয়ারীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেয় এবং কৌশলে চঞ্চলের কাছ থেকে ২০ ভরি স্বর্ন হাতিয়ে নেয়। চঞ্চল পাটোয়ারী তার টাকা ফেরত চাইলে তার ভায়রা মোঃ জসিম উদ্দিন গত-১৫ নভেম্বর ২০১৬ ইং তারিখে চঞ্চল পাটোয়ারীর ছেলে মাহমুদ পাটোয়ারী (২১) কে বাসায় ডেকে নিয়ে ভয় ভিতি দেখিয়ে হুমকি প্রদান করেন এবং মোঃ জসিম উদ্দিন চঞ্চলের বিরুদ্ধে তার স্ত্রী আফসানা বেগম পুতুল কে দিয়ে থানায়  মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এ ব্যাপারে চঞ্চল পাটোয়ারী গত-১৬/১১/২০১৬ ইং তারিখে খিলগাওঁ  থানায় ১টি জিডি করেন। জিডি নং-১০৯৬। লেনদেন বিষয়ে পূর্বশক্রতার জেরধরে গত-১৫ জানুয়ারী ২০১৭ইং তারিখে মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে চঞ্চল পাটোয়ারীর পথরোধ করে তার ভায়রা মোঃ জসিম উদ্দিন পিতা-হাফিজ উদ্দিন ও জসিমের ছেলে মোঃ সোহাগ (২৯) মোঃ সালা উদ্দিন (৩৫) পিতা-সুরুজ ভান্ডারী সর্ব সাং ২৪০/৩ মেরাদিয়া ভূইয়া পাড়া খিঁলগাও সহ আরো ৪/৫ জন লোক চঞ্চলকে মারধর শুরুকরে এবং জসিমের ছেলে মোঃ সোহাগ  ছোড়া দিয়ে চঞ্চলকে হত্যার উদ্দেশ্য তার মাথার পিছনে কোপ মারে সাথে সাথে চঞ্চল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এর ফাকে চঞ্চলের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন যার মূল্য ২৫ হাজার টাকা এবং তার পকেটে থাকা ৯০০ টাকা ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চঞ্চলকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ৪/৫ জন লোক চঞ্চলকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে চঞ্চল পাটোয়ারী বাদী হয়ে ১৯ জানুয়ারী ২০১৭ ইং তারিখে শাজাহানপুর থানায় ১টি মামলা দায়ের করেন-মামলা নং-১৯ ধারা-১৪৩/১৪১/৩২৩/৩০৭/৩২৬/ ৩৭৯/ ৫০৬, ৩০ জানুয়ারী ২০১৭ ইং তারিখে সাহেরুনবাগ মেরাদিয়া মোঃ বেলাল আহমেদ চঞ্চলের অফিসের সামনে শাহজাহারপুর থানা থেকে মামলা নং-১৯ তুলে নেয়ার জন্য মোঃ জসিম উদ্দিন পিতা-হাফিজ উদ্দিন ও জসিমের ছেলে মোঃ সোহাগ (২৯) মোঃ সালা উদ্দিন (৫৫) পিতা-সুরুজ সহ আরো ৪/৫জন লোক বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এ ব্যাপারে চঞ্চল পাটোয়ারী খিঁলগাও থানায় ১টি জিডি করেন জিডি নং-১৯২০ তারিখ ৩০/১/২০১৭ইং মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারীকে হত্যার উদ্দেশ্য তার স্ত্রী মোসাঃ আফসানা বেগম পুতুল ও চঞ্চলের ভায়রা মোঃ জসিম উদ্দিন ২০১৩ সালে চঞ্চলকে হত্যার উদ্দেশ্য খাবারের সাথে বিষ খাওয়ায় খবর পেয়ে চঞ্চলের ভাই বোন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা নিয়ে চঞ্চল সুস্থ্য হয়ে বাসায় ফিরে আসে বলে মোঃ বেলাল আহমেদ চঞ্চল এই প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান-তার ভায়রা মোঃ জসিম উদ্দিন চঞ্চলের স্ত্রী মোসাঃ আফসানা বেগম পুতুল জসিমের স্ত্রী শেফালী বেগম একটি প্রতারক চক্র। চঞ্চলের স্ত্রী মোসাঃ আফসানা বেগম পুতুল অর্থ ও নারী লোভী মোঃ জসিমের কথামতো এসব কাজ করছে। মোঃ জসিম ১৯৮৮ সালে তার শশুরের টাকায় সিঙ্গাপুর যাওয়ার পর জসিমের স্ত্রী শেফালী বেগম সুজন নামে এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে মোঃ জসিম সিঙ্গাপুর থেকে ফিরে দেশে আসার পর ঘটনা জানাজানি হলে শেফালী বেগম তার পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া আড়াই কাঠা জমির মধ্যে তার স্বামী মোঃ জসিম উদ্দিনকে ১কাঠা জমি রেজিষ্ট্রী করে দেন এবং জসিম কৌশলে তার স্ত্রী শেফালী বেগমের সাথে মিলে ঘর সংসার করছে। চঞ্চলের শশুর মোঃ ছাবেদ আলী মোঃ জসিমকে সিঙ্গাপুর যাওয়ার জন্য যে টাকা দিয়েছে সে টাকা ফেরত না পেয়ে এবং মেয়ে শেফালী বেগম এর অসামাজিক কার্যকলাপ দেখে স্ট্রোক করে মারা যান বলেও মোঃ বেলাল আহমেদ চঞ্চল এই প্রতিধিকে জানান। বেলাল আহমেদ চঞ্চল ৩০ লক্ষ টাকা ৩ বৎসরের মধ্যে ফেরত অথবা ৩০ লক্ষ টাকার বিপরিতে ৯ তলা ভবনের ১টি ফ্ল্যাট তাকে রেজিষ্ট্রি করে দিবেন। এই মর্মে ৩০০ টাকার ১টি স্টামে (ঋণ গ্রহন ও জামানত বিষয়ক ১টি অঙ্গিকার নামা ও করেন। অঙ্গিকার নামায় বলা হয়- মোঃ জসিম উদ্দিন (৫৩) পিতা-মোঃ হাফিজ উদ্দিন ভূইয়া শেফালী বেগম (৪৩) স্বামী মোঃ জসিম উদ্দিন মোসাঃ আফসানা বেগম পুতুল (৩৩) স্বামী মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী সর্ব সাং ২৪০/৩ মেরাদিয়া ভূইয়া পাড়া, পোস্ট ও থানা-খিঁলগাও জেলা ঢাকা। তারা বলেন-আমাদের ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকার আবশ্যকতায় অত্র অঙ্গিকার নামার ৩নং অঙ্গিকার কারীর স্বামী মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী, পিতা-আব্দুল ওয়াদুদ পাটোয়ারী, সাং ২৪০ মেরাদিয়া ভূইয়া পাড়া থানা- খিঁলাগও জেলা-ঢাকা এর নিকট হতে তারা বিভিন্ন তারিখে সর্বমোট ৩০ ত্রিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে এবং অত্র অঙ্গিকার নামার ৩নং অঙ্গিকারকারীর স্বামী উক্ত টাকা ফেরত চাইলে তারা ১ও২ নং অঙ্গিকারকারীগণ মোঃ বেলাল আহমেদ চঞ্চলের পাওনা টাকা ফেরত দিতে সাময়িক অপারগতা প্রকাশ করায় অদ্য হইতে ৩ বৎসরের মধ্যে তারা মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারীর পাওনা ৩০ লক্ষ টাকা ফেরত প্রদান করবে। নিশ্চয়তা স্বরুপ অত্র অঙ্গিকার  নামায় তারা অঙ্গিকার করেন। ১নং অঙ্গিকারকারী কোন কারনে অত্র অঙ্গিকার নামার ৩নং অঙ্গিকারকারী স্বামীর নিকট হইতে গৃহীত ঋণ পরিশোধ করিতে ব্যার্থ হইলে তাহার দায় অঙ্গিকারকারীগণ প্রতি সমহারে পরিশোধ এবং উহার বিপরীতে ৩নং অঙ্গিকার কারীর স্বামী নিন্ম তফসিল বর্ণিত ভূমি স্থিত নির্মিতব্য দালানে তাদের অংশ হইতে এক খানা ফ্ল্যাট মোঃ বেলাল আহমেদ চঞ্চলকে রেজিষ্ট্রী করে দিবে। তফসিল এ বর্ণিত ভূমি স্থিত নিমির্তব্য ৯ তলা দালানে তাদের অংশ হইতে ফ্ল্যাট খানা মোঃ বেলাল আহমেদ চঞ্চলের নামে রেজিষ্ট্রী দলিল সম্পাদন পূর্বক দখল হস্তান্তর না করে বা কোন প্রকার গড়িমসি করে তা হলে উক্ত মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী অত্র অঙ্গিকার নামা মুলে ১নং অঙ্গিকারকারী কর্তৃক গৃহীত ঋণের টাকা সুদ ও অন্যান্য খরচ বা নিম্ন তফসিল বর্ণিত ভূমি স্থিত নির্মিতব্য দালানে তাদের অংশের যে কোন একটি ফ্ল্যাট দাবী করে মামলা মোকদ্দমা রুজু করিবার এবং প্রার্থীত প্রতিকার পাইবার অধিকারী হইবেন। ইহাতে তাদের কোন ওজর আপত্তি সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে। তফসিল— জেলা ঢাকা থানা-সাবেক সবুজবাগ বর্তমানে খিলগঁও অধীন ঢাকা কালেক্টরীর ৬০১৯ নম্বর তৌজিভুক্ত, জে, এল নং সি, এস ২৮৯ এস.এ ১২১, আর, এস-৪০ ঢাকা সিটি জরিপ-০৩ মৌজা-মেরাদিয়া স্তিত, সি, এস-২০৭, আর, এস ৫২০২ ও ৫২২৮ নং দাগের ১২ শতাংশ ভূমি ও তদস্তিত ৯ তলা দালানাস্ত অত্র অঙ্গিকারকারীগণের অংশের একটি ফ্ল্যাট। যাহার চৌহদ্দিঃ-উত্তরে-চলাচলের রাস্তা, দক্ষিনে-সোলেমান মিয়া গং,পূর্বে-নারগিস বেগম, পশ্চিমে সরকারী রাস্তা। বর্তমানে মোঃ বেলাল আহমেদ চঞ্চলকে তার পাওনা ৩০ লক্ষ টাকাও ফেরত দেয়না এবং টাকা দিতে না পারলে যে একটি ফ্ল্যাট লিখে দেয়ার কথা ছিল তাও দিতে অস্বীকার করেন। এবং ঐ প্রতারক চক্র মোঃ বেলাল আহমেদ চঞ্চলকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে বলে চঞ্চল জানান। চঞ্চল পাটোয়ারীর সমন্দি মোরশেদ আলম এর স্ত্রী সাহিদা আলম (৩২) বাদী হয়ে মোঃ জসিম উদ্দিন পিতা-মৃত মোঃ হাফিজ উদ্দিন মোঃ সোহাগ (২৯) পিতা-মোঃ জসিম উদ্দিন মোঃ সালা উদ্দিন পিতা-সুরুজ ভান্ডারী  শেফালী বেগম (৪৫) স্বামী মোঃ জসিম উদ্দিন  আছিয়া খাতুন (৭০) স্বামী মৃত-মোঃ ছাবেদ আলীকে আসামি করে খিঁলগাও থানায় ১টি মামলা দায়ের করেন। মামলা নং-২৭ তারিখ ১৪/০১/২০১৬ইং মোঃ বেলাল আহমেদ চঞ্চলের স্ত্রী মোসাঃ আফসানা বেগম পুুতুল চঞ্চলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণ অলংকার কৌশলে হাতিয়ে নিয়ে মোসাঃ আফসানা বেগম পুতুল তার আপন দুলা ভাই মোঃ জসিমের সাথে জীবন যাপন করছে বলে এই প্রতিনিধিকে চঞ্চল পাটোয়ারী জানান। পুতুল তার ২ ছেলে ও স্বামীকে ছেড়ে দুলা ভাইয়ের সাথে জীবন যাপন করছে। এ বিষয়ে আগামী সংখ্যায় আরো বিস্তারিত থাকছে। আগামী সংখ্যায় চোখ রাখুন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here