সুরা বাকারাহ ১১৬-১২০ নং আয়াত এর বাংলা উচ্চারণ এবং অর্থ

0
1410

2:116 وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ আরবি উচ্চারণ ২.১১৬। অক্বা-লুত তাখাযাল্লা-হু অলাদান্ সুব্হা-নাহ্; বাল্ লাহূ মা- ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ; কুল্লুল্ লাহূ ক্বা-নিতূন। বাংলা অনুবাদ ২.১১৬ আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র মহান; বরং আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা তাঁরই । সব তারই অনুগত। 2:117 بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ আরবি উচ্চারণ ২.১১৭। বাদী‘উস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্; অইযা-ক্বাদ্বোয়ায় আম্রান্ ফাইন্নামা- ইয়াক্বূলু লাহূ কুন্ ফাইয়া-কূন্। বাংলা অনুবাদ ২.১১৭ তিনি আসমানসমূহ ও যমীনের স্রষ্টা। আর যখন তিনি কোন বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন কেবল বলেন ‘হও’ ফলে তা হয়ে যায়।

Advertisement

2:118 وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ تَشَابَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ

আরবি উচ্চারণ ২.১১৮। অক্বা-লাল্লাযীনা লা-ইয়া’লামূনা লাওলা-ইয়ুকাল্লিমুনাল্লা-হু আও তাতীনায় আ-ইয়াহ;কাযা-লিকা ক্বা-লাল্লাযীনা মিন্ ক্বাবলিহিম্ মিছ্লা ক্বাওলিহিম্; তাশা-বাহাত্ ক্বুলূবুহুম্; ক্বাদ্ বাইয়্যান্নাল্ আ-ইয়া-তি লিক্বাওমিইঁ ইয়ূক্বিনূন্।

বাংলা অনুবাদ ২.১১৮ আর যারা জানে না, তারা বলে, ‘কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোন নিদর্শন আসে না’? এভাবেই, যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মত কথা বলেছে। তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য, যারা দৃঢ় বিশ্বাস রাখে।

2:119 إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى

আরবি উচ্চারণ ২.১১৯। ইন্নায় র্আসাল্না-কা বিল্হাক্ব্ক্বি বাশীরাওঁ অনাযীরাওঁ অলা-তুস্য়ালু ‘আন্ আছ্হা-বিল্ জ্বাহীম। বাংলা অনুবাদ ২.১১৯ নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না।

2:120 وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ

আরবি উচ্চারণ ২.১২০। অলান্ র্তাদ্বোয়া-‘আন্কাল্ ইয়াহূদু অলান্ নাছোয়া-রা- হাত্তা- তাত্ত্বাবি‘আ মিল্লাতাহুম্; ক্বুল্ ইন্না হুদাল্লা-হি হুওয়াল্ হুদা-; অলায়িনিত তাবা’তা আহ্ওয়া-য়াহুম্ বা’দাল্লাযী জ্বা-য়াকা মিনাল্ ‘ইল্মি মা-লাকা মিনাল্লা-হি মিওঁ অলিয়ি্যঁওঁ অলা-নার্ছী।

বাংলা অনুবাদ ২.১২০ আর ইয়াহূদী ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ কর। বল, ‘নিশ্চয় আল্লাহর হিদায়াতই হিদায়াত’ আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ কর তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোন অভিভাবক ও সাহায্যকারী থাকবে না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here