মুক্তি পেলো তোফাজ্জল কে নিয়ে নতুন নাটক “১৮.২৪ বিদ্যাপীঠ”

0
256

হত্যার আগে ঠান্ডামাথায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বেশ কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমও। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয় তোফাজ্জলকে।

Advertisement

সেই ঘটনা উপজীব্য করে এবার নির্মিত হচ্ছে নাটক ‘১৮.২৪ বিদ্যাপীঠ ’। আর কে আর টিম পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এখলাসুর রহমান বায়জিদ । কয়েকদিন ধরে রাজধানীর আফতাবনগর লোকেশনে নাটকটির শুটিং চলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে বায়জিদ অপরাধ বিচিত্রা কে বলেন, তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছেন। এই ঘটনায় মানুষ হিসেবে আমরা লজ্জিত। অপরাধীরা দৃষ্টান্তমূলত শাস্তি পাবে এটাই আমাদের সবার চাওয়া। আমরা ওইদিনের ঘটনা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here