সুনামগঞ্জ সহ বোরো ফসলী ক্ষতিগ্রস্থ চার জেলায় ব্র্যাক ১৫ কোটি টাকার ত্রাণ সহায়তা দিচ্ছে

0
933

সুনামগঞ্জ সংবাদদাতা
হাওরের ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ‘জরুরি ত্রাণ সহায়তা’  হিসাবে ১৫ কোটি টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সুনামগঞ্জ ,  হবিগঞ্জ কিশোরগঞ্জ  ও নেত্রকোনা জেলার হাওর এলাকায় ক্ষতিগ্রস্থ ৫০ হাজার  কৃষক পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা দিতে এ অনুদান দেয়ায় তথ্য গণমাধ্যকে ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়। গত ৩০ মার্চ থেকে ওপারের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওরাঞ্চলের বোরো ফসল তলিয়ে যায়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায়  মাসব্যাপী এ ত্রাণ সহায়তা চালু রাখবে ব্র্যাক । পরবর্তীতে স্থানীয় বাস্তবতা ও পরিস্থিতির আলোকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হবে বলে ব্র্যাকের  দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা গণমাধ্যমে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।  বলেন, তিনি আরো গত ৭২ ঘণ্টায় হাওর এলাকায় পরিস্থিতির অবনতি ঘটায় আমরা এ ব্র্যাক এ উদ্যোগ নিয়েছে। আকস্মিক ফসলি জমি ডুবে যাওয়ার পাশাপাশি মাছ এবং হাঁসও মরে যাচ্ছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নতুন কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here