সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ ২জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ রয়েছে আরো ২জন

0
649

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ ২জনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২জন। তারা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের হযরত আলী (৫০) ও একই গ্রামের জাকির হোসেন (২৬)। উদ্ধারকৃত মৃত ব্যক্তিরা হলেন-এক বছরের শিশু জাহিদ মিয়া ও ফজলুল হক (২৫)। তারা দুজন বাগলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামসিংহপুর গ্রামের সামনে শিশু জাহিদ মিয়া ও রংসি গ্রামের সামনে ফজলুল হকের (২৫) লাশ হাওরের পানিতে ভাঁসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার সকালে ১৫-২০জন যাত্রী কাঠের তৈরি ছোট ইঞ্জিনের নৌকা যোগে বাগলী গ্রাম থেকে পার্শ্ববর্তী শিববাড়ি গ্রামে যাওয়ার সময় টাংগুয়ার হাওরের হাতিরকান্দা নামকস্থানে ঝঁেড়র কবলে পরে নৌকাটি পানিতে ডুবে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here