আলোড়ন সৃষ্টি করলো সুর ছন্দ একাডেমী

0
1257

উত্তরবঙ্গ সেরা ২১শে স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গত ৬ এপ্রিল রংপুর টাউন হল মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সুর ছন্দ একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপির পক্ষে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার প্রদান করেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো: জুন্নুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রাজ্জাক মুরাদ, খন্দকার আব্দুল মজিদ হিরু, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চ্যানেল এস। পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সুর ছন্দ একাডেমীর পরিচালক লামিয়া আকতার, পুরস্কার গ্রহণ করেন উত্তরবঙ্গের ১৬টি জেলা থেকে আগত বিভিন্ন বিষয়ের প্রতিযোগীবৃন্দ। এই প্রতিযোগীতাটি দীর্ঘ ১২ বছর থেকে সুর ছন্দ একাডেমী আয়োজন করে আসছে। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। অনুষ্ঠানে রংপুর জেলার প্রতিযোগিরা ২০১৭ সালের প্রাথমিক অডিশনে অংশ গ্রহণ করে। আগামী ৭ মে পর্যন্ত ১৬টি জেলার প্রতিযোগীরা সুর ছন্দ একাডেমীর কার্যালয়ে এসে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামসুজ্জামান ভানু, এছাড়াও বাপপন, শরীফ আহম্মদ, উষ্পিতা, স্নেহ, মিঠুন, সাজিয়া, লামিয়া, বাল্য বিবাহের কুফল সম্পর্কিত নাটক পরিবেশন করেন শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীবৃন্দ। নাটকটি রচনা করেন মিজানুর রহমান মিজান, পরিচালনায় ছিলেন আলমগীর, অনুষ্ঠানে মনোমুগ্ধকর ড্যান্স পরিবেশন করেন হিপহপ দ্যা ফায়ার ড্যান্স গ্র“প, ড্যান্স কোরিওগ্রাফীতে ছিলেন লামিয়া ও আলিফ, বাবু ও বৃন্দাবন, অনুষ্ঠানটি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন চ্যানেল এস টিভিতে। বিশেষ সহযোগিতায় ছিলেন চ্যানেল এস এর রংপুর ব্যুরোর প্রতিনিধি মাহফুজার রহমান প্রিন্স।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here