সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদ সভা করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব

0
226

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক সমকাল প্রতিনিধি মো.সেকান্দর হোসাইন এর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে  সীতাকুণ্ড প্রেসক্লাব।  

Advertisement

২১জানুয়ারি রোববার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার পৌরসদরস্থ প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু,এম হেদায়েত উল্ল্যাহ,মো.সেকান্দর হোসাইনসহ
বর্তমান সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম ও অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল সহ প্রমুখ।

সভায় বক্তারা অনিতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার হুশিয়ারী দেন। মো.মিনার ওরফে মিন্যাইয়া কর্তৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে মানবন্ধনসহ কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here