মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ: সন্দ্বীপে মাদকের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।তাদের মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এ গ্রেফতার করে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে।
সন্দ্বীপ থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯জানুয়ারি শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ৩নং ওয়ার্ডের মিরার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানা পুলিশের একটি চৌকস টিম।
অভিযানে আরমান(১৯), পিতা আশ্রাফ ও জাবেদ (৩০),পিতা নজরুল ইসলাম কে গ্রেফতার করা হয়।অপর আসামি মাইন উদ্দিন ভান্ডারী পলাতক রয়েছে।
মাদকের অভিযানের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন জানান,মাদকের বিরুদ্ধে সন্দ্বীপ থানার নিয়মিত অভিযান চালু রয়েছে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

