সন্দ্বীপে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামীর হাতে স্ত্রী খুন 

0
295

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,বিশেষ প্রতিনিধি:  চট্টগ্রামের সন্দ্বীপে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। ঘটনাটি ঘটে ২১জানুয়ারি রবিবার দিবাগত রাতে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। খুনের শিকার মহিলার নাম বিবি ফাতেমা(৪৫)। তিনি চার সন্তানের জননী। এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, খুনের শিকার মহিলার স্বামী আনোয়ার হোসেন(৫৩) একজন প্রবাসী। গোপনে বিয়ে করে গত কয়েকদিন আগে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার চেষ্টা করে।

Advertisement

প্রথম স্ত্রী ফাতেমা দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করলে তাঁর বিবাহিত বড় মেয়েকেসহ আটক করে মারধর করে। পরবর্তীতে মেয়ের জামাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুল করিম মিনহাজ থানায় অভিযোগ করলে মুচলেকায় মীমাংসা হয়।

ফজলুল করিম মিনহাজ তাঁর শ্বাশুড়ির খুনের ঘটনায় অভিযোগ করে বলেন, আমার শ্বশুরের দ্বিতীয় বিয়ের ঘটনা জানাজানি হলে তিনি সবার সাথে হিংসাত্মক আচরণ শুরু করেন। আমার শ্বাশুড়িকে মেরে ফেলার জন্য রামদা নিয়ে কয়েকবার আক্রমণ করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) তদন্ত মোঃ জাকির হোসেন বলেন, আসামি আটক করেছি।লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here