সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৪ হাজার ৮ শত পিচ ইয়াবা পাচারের সময় গোয়েন্দা পুলিশের হাতে দুইজন আটক

0
2013

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যালাষ্টিকের ক্রীমের কৌটায় ইয়াবা পাচারের সময় ৪ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ দুইজন কে আটকে করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ (শনিবার) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান জেলা পুলিশের কাছে একটি গোপন সংবাদ আসে চট্রগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিরাজগঞ্জে আসছে। এরই ভিত্তিতে শুক্রবার বিকেল থেকেই শহরের বিভিন্ন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় পুলিশ।

Advertisement

এসময় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে দুই যুবক একটি সন্দেহভাজন পার্সেল নিয়ে বের হয়ে মটর সাইকেল যোগে কড্ডার মোড়ের দিকে রওনা হয়। পরে গোয়েন্দা পুলিশ তাদের গতিরোধ করে পার্সেলটি তল্লাশি করে। ঐ পার্সেলের মধ্যে মায়েনমারের সিলযুক্ত ৮টি মোড়কজাত ক্রীমের প্যাকেট দেখতে পায়। এসময় কৌটার উপরি অংশে সামান্য ক্রীম থাকলেও নিচের অংশ ফাকা। আর ঐ ফাকা অংশে রয়েছে দুইশত পিচ ইয়াবা । পুলিশ জানায় ইয়াবা বহনের জন্যই এই বিশেষ পদ্ধতির ক্রীমের কৌটা তৈরি করা হয়েছে। পরে ৮টি প্যাকেটের প্রতিটি প্যাকেটে ৩ টি করে ২৪টি কৌটা থেকে ৪ হাজার ৮ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবাবহন কারি যুবক পৌর এলাকার কোবদাস পাড়া মহল্লার মৃত আব্দুল্লা সরকারের ছেলে আল আমিন (৪৫) এবং মিরপুর এলাকার হাজী ইউনুস আলীর ছেলে আব্দুল জলিল(৩৫) কে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here