৫০ হাজার টাকা চাঁদার দাবীতে রায়পুরে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা,মালামাল লুট, আহত তিন নারী

0
653

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদার দাবীতে হামলা চালিয়ে মালামাল ভাংচুরসহ লুট করে তিনজনকে পিটিয়ে কুঁিপয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধায় উপজেলার উদমারা এলাকায় সৌদী প্রবাসী সেলিম মাঝীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এসময় ওই বাড়ী ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। বাধাদিতে গিয়ে সৌদী প্রবাসী সেলিম মাঝীর স্থী নেহার বেগম (৪০),মেয়ে হিমু আক্তার (১৮) ইমু আক্তার (১৩)সহ তিন নারী সন্ত্রাসীদের দায়ের কুঁেপ ও মারধরে ঘুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে রাতেই গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানান,খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। পরে তাদের এ ঘটনায় থানায় মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়। সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান,আহতদের মধ্যে নেহার বেমগমের অবস্থা আশংঙ্কা জনক। তার মাথায় ও গলার উপরের অংশে দায়ের কুপেঁর বেশি পরিমান আঘাত লেগেছে। এছাড়া অন্যদের চিকিৎসা চলছে।

Advertisement

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নেহার বেগম জানান,তার স্বামী সেমিল ও ছেলে এমরান হোসেন মাঝী সৌদিতে থাকায় সংসারে দুই মেয়েকেসহ তিনি বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে ১০ হাজার ৫ হাজার করে তার নিকট থেকে কিছু টাকা চাঁদা নিয়ে এবার ও সামনে ঈদ এ জন্য তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে দাবী করেন জহির,নাছির,গনি। তিনি অস্বিকার জানালে সন্ত্রাসীরা জহির,নাছির,গনির নেতৃত্বে তাদের বাড়ী ঘরে হামলা চালায় এবং নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুটে নেয় । এসময় বাধা দিতে গিয়ে তিনিসহ তার দুই মেয়ে হামলায় আহত হয়। এ ঘটনার বিচার দাবী জানিয়েছেন তিনি।
এদিকে হামলা ও লুটপাট হয়েছে এ বিষয়ে কিছু বলতে না পারলেও হামলায় পর থেকে এলাকায় অতংঙ্ক দেখা দিয়েছে উল্লেখ করে স্থানীয়রা জানান, সৌদী প্রবাসী সেলিম মাঝীর বাড়ীর উপরের টিনের চালা ছাড়া সবই ভাংচুর করে মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গিয়ে সেলিমের স্ত্রীসহ দুই মেয়েকে পিটিয়ে কুঁপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
৫০ হাজার টাকা চাঁদার দাবী অস্বিকার করে স্থানীয় জহির,নাছির,গনি জানান,তাদের সাথে সৌদী প্রবাসী সেলিম মাঝীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি বাংলাদেশে না থাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিমের স্থী নেহার বেগমের সাথে বাধানুবাদ হয়।
রায়পুর থানাও ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান,তিনি বিষয়টি রাতে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের এ ব্যাপারে মামলা করার জন্য পরামর্শ দিয়েছেন। বিষয়টি দু:খ জনক বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here