সিদ্ধিরগঞ্জে অপরাধ বিচিত্রা পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
655

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অপরাধ বিচিত্রা পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক এস.এম মোরশেদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিটাগাংরোড হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স ৩য় তলা তাজ মহল চাইনিজে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী, এবি ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর চেয়ারম্যান হাজী আলী আহাম্মেদ, শারমিন কেমিক্যাল ওয়ার্সক এর চেয়ারম্যান মোঃ হারুন মিয়া, অপরাধ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাসেল, আলোকিত সময় পত্রিকার নারায়নগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউছার, প্রতিদিনের সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাৎ হোসেন ভুইয়া, নারায়নগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি টিটু, আমার সংবাদ পত্রিকার নারায়নগঞ্জ প্রতিনিধি মামুনসহ আরো সাংবাদিক এবং গন্যমান্যরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া অনুষ্ঠানে ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ডিআইজি ড. হাসান উল হায়দার স্যার রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হওয়ার কারনে আসতে পারেনি। অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এত বড় ইফতারের আয়োজন করেছেন যা প্রশংসনিয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here