সিরাজগঞ্জে ইটভাটা শ্রমিকের নিখোঁজের ৭ দিন পর লাশ উদ্ধার

0
533

খন্দকার মোহাম্মাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে নিখোঁজের ৭ দিন পর আজম শেখ (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ১টা পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আরবান হাসপাতালের পিছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত আজম শেখ কোবদাসপাড়া মহল্লার কোরবান শেখের ছেলে ও স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক। নিহতের বড় ভাই আবু তালেব বলেন, গত ৭দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আজম শেখ। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। সকালে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আজম শেখ ৭দিন যাবত নিখোঁজ ছিলো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে নিখোঁজের ব্যাপারে থানায় কোন মামলা বা ডায়রী করা হয়নি। তাকে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here