রূপসায় গৃহবধূর আত্মহত্যা

0
640

রেজাউল ইসলাম তুরান, রূপসা প্রতিনিধি : খুলনা রূপসায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায় উক্ত নেহালপুর গ্রামে আবু বক্কর শেখের মেয়ে সাথী বেগম (২২) সম্প্রতি শশুড় বাড়ী থেকে বাবার বাড়ি বেড়াতে আসে।

Advertisement

গত ১৮ জানুয়ারী তার মায়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে রাতে ঘরের আড়ার সাথে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। ১৯ জানুয়ারী সকালে রূপসা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রূপসা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here