রেজাউল ইসলাম তুরান, রূপসা প্রতিনিধি : রূপসা প্রেসক্লাবে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে রূপসা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এ ব্যাপারে রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের সাথে কথা বলা হলে তিনি বলেন সাংবাদিকদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং বাদীকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। উল্লেখ্য নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানারা খাতুন ও তার স্বামী শহিদুল আলমের বিরুদ্ধে প্রেস ক্লাবের জমি দখলের অপচেষ্টা ও লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাৎ করার সংবাদ প্রকাশিত হয়। এর ভিত্তিতে তারা আদালতে মিথ্যা মামলা দায়ের করে।

