রেজাউল ইসলাম তুরান রূপসা প্রতিনিধি : খুলনা রূপসায় নানা আয়োজন ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে রূপসা উপজেলা পরিষদ চত্ত্বরে শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপসা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.বি.এম জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, খুলনা জেলা আওয়ামীলীগ নেতা মজিদ ফকির, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক কাজল ও অন্যান্য অতিথি বৃন্দ। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

