সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে আলমগীরের তেল চুরির ব্যবসা রমরমা

0
797

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে জমজমাট হয়ে উঠেছে আলমগীরের তেল চুরির ব্যবসা। সিদ্ধিরগঞ্জ আদমজীর ইপিজেড রোড রংধনু সিনেমা হল সংলগ্ন কালুশাহ্ সুপার মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে চোরাইকৃত তেলের গোডাউন করেছে তেল চোর আলমগীর। রহস্যজনক কারনে আলমগীরকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করছেনা। গত এক বৎসর আগে কালুশাহ্ মার্কেটে ৩০ থেকে ৪০টি ফার্নিচার দোকান রয়েছে। আলমগীরের চুরির গোডাউন থেকে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। আশে-পাশে ফার্নিচার ব্যবসায়ীরা এখনো পর্যন্ত অগ্নিকান্ডের আতংকে আছে। ব্যবসায়ীরা জানায়, তেল চোর আলমগীর কালুশাহ্ সুপার মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে তেলের গোডাউন করেছে। গত ১ বৎসর আগে এই গোডাউন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফার্নিচার ব্যবসায়ীরা কালুশাহ্ সুপার মার্কেটের মালিকের নিকট অভিযোগ করলেও রহস্যজনক কারনে এখনো পর্যন্ত আলমগীর তার ভাড়াকৃত দোকান চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, রাস্তার পার্শ্বে প্রতিদিন পদ্মা ও মেঘনা ডিপোর ট্যাংক লরি গাড়ী থেকে লক্ষ লক্ষ টাকার জ্বালানী তেল চুরি করে যাচ্ছে। এ বিষয়ে দোকান মালিকের কাছে অভিযোগ করে তার কোন ফল ঘটেনি। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও রহস্যজনক কারনে তাকে গ্রেফতার করছে না।
মোঃ রাসেল
সিদ্ধিরগঞ্জ নিউজ ক্লাব

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here