সিলেটে ৪’শ টাকার জন্য টিলা ধ্বসে পাথর চাঁপায় প্রাণ গেল এক শ্রমিকের ‘পুলিশ -টুলিশ জানানি লাগেনা আমরার- টিলা জবরদখলকারি বশর’

0
718

হাবিব সরোয়ার আজাদ
মাত্র ৪’শ টাকার রোজে কোয়ারি নামক মৃত্যুপুরীতে পাথর উক্তোলন করতে গিয়ে রোববার বিকেলে প্রাণ গেল এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম, নাজিম উদ্দিন (৪০)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর চার গাঁও গিলাছড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধ ভাবে জবরদখল করে পাথর লুটেরাদের দৈনিক ৪’শ টাকা মজুরি ভিক্তিত্বে পাথর উক্তোলনের কাজ করতেন দরিদ্র শ্রমিক নাজিমউদ্দিন। রোববার পাথর উক্তোলন করার সময় টিলার মাটি ধ্বসে পাথর চাঁপায় বিকেলে ৪টার দিকে মর্মান্তিভাবে মৃত্যুবরণ করেন নাজিম। সাথে থাকা শ্রমিকরা নাজিমের লাশ নিয়ে সন্ধায় দোয়রাবাজারের গ্রামের বাড়িতে রওয়না দিয়েছেন।’
সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা গ্রামের  শুক্কুর আলীর ছেলে টিলা কাঁটার মুলহোতা ও অবৈধভাবে টিলা দখলকারীদের একজন বশর মিয়া রোববার বিকেলে সাড়ে ৫টায় মুঠোফোনে এ প্রতিবেদকে  বলেন, আমার কোয়ারীতেই পাথর চাঁপায় নাজিম মরি গেছে, লাশ তার সাথের মাইনষে সিএনজি দি বাড়িত লই গেছেগি।’  শ্রমিকের মৃুত্যর ব্যাপারে থানা পুলিশকে জানানো হয়েছে কী না এমন প্রশ্নের উওরে বশর বলে, কিতা জানাইতাম , কত শ্রমিক রোজ মরের, কার খবর কে লয় ? পুলিশ -টুলিশ জানানি লাগেনা আমরার।’
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছ আলম পৌনে ৫টার দিকে মুঠোফোনে বলেন, শ্রমিক নিহত হওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি, পুলিশকে  অবহিত না করে  লাশ বাড়িতে পাঠিয়ে দেয়াটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করা হয়েছে, আমি টিলায় পুলিশ পাঠিয়ে এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।’

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here