সিআইপি আলহাজ্ব মোহাম্মদ মামুন ভূইয়াকে সোনারগাঁ বাসীর গণ সংবর্ধনা

0
960

জাকিয়া সুলতানা (সোনারগাঁও প্রতিনিধি)ঃ গত ২১শে সেপ্টেম্বর ২০১৮, রোজ শুক্রবার বিকালে ৫ ঘটিকার সময় বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় থেকে “সিআইপি” (শিল্প) পদকে ভূষিত হওয়ায় ফারিহা নিট টেক্সটাইল মিলস্ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মামুন ভূইয়াকে সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামে তার নিজ ভবনে তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সোনারগাঁও এর বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দ। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে আসেন।

Advertisement

সংবর্ধনা শেষে সিআইপি আলহাজ্ব মামুন ভূইয়া আগত দের ধন্যবাদ জানিয়ে তাদের উদ্যেশ্যে বলেন। আমরা সবাই সোনারগাঁয়ের সন্তান। সোনারগাঁ এ অনেক গর্ভের বিষয় আছে। আমি আপনাদের কাছে একটি আবেদন রাখবো তাহল, জমি বিক্রয় করে ছেলেকে বিদেশ না পাঠিয়ে ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করুন তখন আপনার সন্তানেরাই দেশে বসেই বিদেশের চাইতে বেশী টাকা রোজগার করতে পারবে। আমার সময় থাকলে আমি আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার জন্য তাগিদ দিয়ে আসতাম। আপনার সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হলে ভালো কাজে মননিবেশ করবে। এতে করে সোনারগাঁয়ের জমি সোনারগাঁ বাসীর কাছেই থাকবে। ভিন দেশীরা এখানে এসে প্রভাব খাটাতে পারবে না। সোনারগাঁয়ের সম্মান সোনারগাঁ বাসীই রক্ষা করতে পারবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here