রাজাপুরে জাল টাকা সহ এক নারী আটক

0
1154

রাজাপুর (ঝালকাঠি) থেকে
ঝালকাঠির রাজাপুরে এ হাজার টাকার ২০ টি জাল নোট সহ মোসাঃ ছনিয়া আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাগড়ি বাজার ব্রীজ সংলগ্নে ইন্দ্রপাশা গ্রামের মোঃ ছগির হাওলাদারের বাড়ি থেকে তাকে করা হয়।

Advertisement

স্থানীয়রা জানায়, ছনিয়ার স্বামী মোঃ ছগির হাওলাদার এলাকায় একজন চিহ্নিত জাল টাকার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ছগির জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছগিরের বাড়ি থেকে এ হাজার টাকার মোট ২০ টি নোট সহ ছগিরের স্ত্রী ছনিয়াকে আটক করে। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, ছনিয়া ও তার স্বামী দীর্ঘদিন ধরে এ উপজেলায় জাল টাকার ব্যবসা চালিয়ে দেশ ও জাতির ক্ষতি সাধন করে আসছে। ছনিয়াকে আটক করা হয়েছে। তার স্বামী ছগিরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here