রূপসায় জমিজমা সংক্রান্ত সংঘর্ষের জের ধরে ইউপি সদস্যসহ ৪ জন জখম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27039

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27039, 'post_views_count', '0')

0

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা গেছে নন্দনপুর গ্রামের বিশ^জিত মজুমদারের সাথে একই গ্রামের মৃত বিমল মিত্র গংদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল যা আদালতে বিচারাধীন।

Advertisement

এ ঘটনার সূত্র ধরে গত ১৮ সেপ্টেম্বর রাত দেড় টার দিকে মৃত আফছার উদ্দিন শেখের পুত্র, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম সাগরসহ ৪/৫ জন যুবক বিশ^জিত মজুমদারের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় বিশ^জিত মজুমদার (৪৬), তার মাতা পূর্ণিমা রানী মজুমদার (৭৫) এবং ভাগ্নে দিপঙ্কর গুশাল (১৭) রক্তাক্ত জখম হয়। আহতদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে ইউপি সদস্য সাগরের পরিবারের অভিযোগ বিশ^জিত মজুমদার ও তার সঙ্গীরা আমিনুল ইসলাম সাগরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here