” স্বপ্নকন্যা “

0
981

                 ইমতিয়াজ রকি
গম্ভীর আর মায়ায় ভরা
হতে হবে সে চোখ জোড়া,
চলনে বইবে আভিজাত্যের ছায়া
রহস্যময় হবে তার ধরা,

Advertisement

রাজকন্যা সে আমার কল্পনায়
সাজিয়েছি আমার স্বপ্নচূড়ায়
নায়িকা সে আমার এ কবিতায়,

হাজারো জনতার নির্জনতায়
অদ্ভুত প্রকৃতির বাস্তবতায়
আমার আমিকে ভাবায়,

কে জানবে আমায় ?
স্বপ্নকন্যাটা কোথায় ?

যেতে হবে বহূদূড়
তের নদী সাত সমুদ্দুর
সেথা হতেও অনেক দূড়,

তবু সেই অন্ধ প্রেমিক
প্রাণে নিয়ে আশার ঝিলিক,
পাড়ি জমায় অজানায়
শুধু তাকে পাবার আশায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here