সালাহ উদ্দিন স্বপ্নকে বাস্তবায়ন করেন …….পল্লীবন্ধু এরশাদ

0
962

যিনি স্বপ্নকে বাস্তবায়ন করেন তার নাম সালাহ উদ্দিন আহমেদ। তিনি বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছেন। তার বড় মন আছে আল্লাহ তাকে আরো বড় করবেন বলে প্রশংসা করেন সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। গত ৭জানুয়ারী শনিবার কাকরাইলস্থ এসএ পয়েন্ট ও এসএ নিউজ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, এসএ গ্রুপের কর্ণধার সালাহ উদ্দিনের ভালবাসায় আমি অভিভূত। এই সাধারণ মানুষটি যে দেশের জন্য এত অবদান রাখতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবেনা। বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ শুণ্যের কোঠায়। এই দু:সময়ে তিনি হাজার হাজার মানুষের আহার যোগাচ্ছে। দীর্ঘ ৩৫বছর ধরে মানুষের ঘরে ঘরে পার্স্বেল পৌঁছে দিচ্ছে। এসএ পয়েন্ট ও এসএ নিউজ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এসএ গ্রুপের কর্ণধার সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এসএ গ্রুপের প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সিনিয়র আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মিডিয়া উইং সুনীল শুভ রায়, জাতীয়

Advertisement

MG 37

পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, এসএ গ্রুপের পরিচালক নূরে আলম রুবেল, এসএ পয়েন্টের স্থপতি প্রকৌশলী হাসানূর রহমান, এসএ টিভির সিইইউ সালাহ উদ্দিন জাকি, হেড আব নিউজ ফয়সাল আহমেদ, প্রঙ্গাম প্রধান জিনাত জেরিন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেলিনা আক্তার শেলি, পরিচালক সায়মা আহমেদ শান্তা, এসএ গ্রুপের কর্মকর্তাগণ, এসএ টিভির জেলা প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আরো বলেন, আমিই প্রথম আমিই শেষ হোয়াইট হাউজে গিয়ে ছিলাম তার পরেও মানুষ আমাকে স্বেরাচার বলে। আমার ক্ষমতার সময় দেশে দশ হাজার কিলোমিটার রাস্তা, ১৯৮৮সালের ফেব্রুয়ারী মাসে যমুনা ব্রীজ উদ্বোধন, ৮হাজার ব্রীজ কালবার্ট, উপজেলাসহ সব কিছুইতো আমার করা। তিনি আরো বলেন, দেশে যতদিন প্রাদেশিক সরকার না হবে ততদিন উন্নতি সম্ভব নয়। এসএ গ্রুপের প্রধান উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সিনিয়র আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান বলেন, সততা ও পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে

MG 25

সালাহ উদ্দিন সফল হয়েছে। সালাহ উদ্দিন প্রসঙ্গে মাহবুবুর রহমান আরো বলেন, এসএ গ্রুপে নিয়োজিত ব্যাক্তিরা দায়িত্বে অবহেলা করলে তিনি নিজেই গাড়ির স্ট্যীয়ারিং-এ বসে গাড়ি টেনে গন্তব্যস্থলে মালামাল পৌঁছে দিতেন। এসএ গ্রুপের চেয়ারম্যান ও এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, এরশাদকে ঘিরে তৈরী হয়েছে বাংলাদেশের উন্নয়ন। মেঘনা ও যমুনা সেতুর রুপরেখা তৈরী করে ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি সারাদেশে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছেন। সালাহ উদ্দিন তার ব্যবসার কথা উল্লেখ করে বলেন, ১৯৮২সালে এসএ পরিবহন যাত্রা শুরু করে। এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। এসএ গ্রুপের আওতাধীন এসএ টিভি, এসএ ওয়াল্ড, এসএ রিয়েল স্ট্যাট, এসএ এগ্রো ফিড মিল প্রতিষ্ঠিত করা হয়েছে। এছাড়াও রংপুর ও সিলেটে আর্ন্তজাতিক মানের দুটি ফাইভ স্টার হোটেল করা হচ্ছে। এসএ পয়েন্ট ও এসএ নিউজ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এসএ গ্রুপের কর্ণধার সালাহ উদ্দিন আহমেদ রাজধানীর শান্তি নগরে একটি আর্ন্তজাতিক মানের হাসপাতাল করার ঘোষণা দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here