প্রাইম ব্যাংক সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ৩য় আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৫ এর ব্যাংকিং ক্যাটাগরীতে গত ২৬ ডিসেম্বর ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তৃতীয় আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৫ এর ব্যাংকিং ক্যাটাগরিতে এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। রাজধানীর এক হোটেলে আইসিএসবি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান-এর কাছ থেকে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড-২০১৫ এর জুরি বোর্ডের চেয়ারম্যান ড. এ বি মির্জা মোঃ আজিজুল ইসলাম, প্রাইম ব্যাংকের এসইভিপি ও কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ এহসান হাবীব।
