সাভারে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার বিতরণ

0
476

কামরুল হাসান রুবেলঃ সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলার প্রায় এক হাজার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত রহমান,

Advertisement

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here