ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন : মাহাথির মুহাম্মাদ

0
606

সমগ্র মুসলিম উম্মাহর প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুস্মরণ করার বিশেষ আহবান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। তিনি বলেন, দুনিয়া ও আখেরাতে সুখী হওয়ার জন্য আল্লাহর রাসুল সা.- এর অনুস্মরণ করুন।

Advertisement

রবিবার পবিত্র মিলাদুন্নবী সা. উপলক্ষে এক টুইটে প্রবীণ প্রভাবশালী এই মুসলিম নেতা মুসলিম উম্মাহকে নববী-আদর্শ গ্রহণের ব্যাপারেও জোর তাকিদ দেন।

সবার জন্য উপযুক্ত করে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহাথির মুহাম্মাদ।

টুইট করে তিনি লেখেন, ইসলামি শিক্ষার অনুস্মরণে আমাদের এই প্রচেষ্টাই-ইনশাআল্লাহ-সফল ও সুখী জীবনের দিকে মানুষকে পথ দেখাবে। এতে মানুষ তার জীবনকে উপভোগ করতে পারবে এবং জীবনের গুরুত্বও বুঝতে পারবে। আর এর মধ্যেই মানুষের বাস্তব উপকারিতা নিহিত!

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here