সাভারে প্রভাবশালীদের দখল থেকে সরকারী জমি উদ্ধার

0
564

কামরুল হাসান রুবেলঃ সাভারে প্রভাবশালীদের দখলে থাকা সরকারী জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা তারানগর এলাকায় সরকারী প্রায় সাড়ে ছয় শতাংশ জমি উদ্ধার করেন আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি )ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন। এলাকাবাসী জানায় কোন্ডা তারানগর এলাকায় নুর ইসলাম গং নামের এক প্রভাবশালী ব্যক্তি সরকারী খাস প্রায় সাড়ে ছয় শতাংশ জমি দখল করে দেওয়াল নির্মাণ করে আসছিলো পরে এলাকাবাসী আজ আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেনের কাছে অভিযোগ দিলে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সহয়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন সরকারী জমিটি উদ্ধার করেন।

Advertisement

এসময় ওই জমির চার পাশের নির্মাণাধীন দেওয়াল ভেঙ্গে ফেলে দেওয়া হয়। সরকারী জমি উদ্ধার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এবিষয়ে আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাভারে সকল সরকারী জমি দখলে থাকা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here