আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারল

0
567

ঢাকার নিকটবর্তী সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি শাখা সড়ক থেকে অজ্ঞাত যুবকের ওই মরদেহটি রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে হত্যার পর তার মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো  করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here