সকল উন্নয়ন মূলক কাজ সমাপ্ত হয়ে চৌদ্দগ্রাম হবে একটি আধুনিক উপজেলা-রেলপথ মন্ত্রী

0
1261

অপরাধ বিচিত্রাঃ
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী ২ বছরের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার সকল অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে। আর এ কাজ সম্পন্ন করা হলে চৌদ্দগ্রাম হবে একটি আধুনিক চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রামের মানুষরা এখন বিদ্যুতের অন্ধকারে থাকেনা, চৌদ্দগ্রামে এমন কোন রাস্তানেই যেখানে কাদাকর্দমা দেখা যায়। চৌদ্দগ্রামে এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দির নেই যেখানে সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। চৌদ্দগ্রামের মানুষরা এখন সন্ত্রাসের আতংকে ঘর ছেড়ে পালিয়ে বেড়ায় না। এখন চৌদ্দগ্রামের মানুষ শান্তিতে বসবাস করে বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার তাই প্রতিটি পাড়ায় মহল্লায় সরকারের উন্নয়ন চোখে পড়ার মতো। মন্ত্রী ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজ মাঠে মেয়র চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারাও নিজ নিজ এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন। তারা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এলাকার উন্নয়নমূলক কাজে অংশ নেবেন। এতে করে সরকারের যেমন যেমন সহযোগিতার হাত শক্তিশালী হবে তেমনী এলাকার সাধারণ মানুষও উপকৃত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াহিদুর রহমান। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঞা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহববায়ক শাহজালাল মজুমদার চেয়ারম্যান, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, মোশারেফ হোসেন চেয়ারম্যান, জাহিদ হোসেন টিপু চেয়ারম্যান, জয়নাল আবেদিন খোরশেদ চেয়ারম্যান, কাজী জাফর আহমেদ চেয়ারম্যান, জাফর ইকবাল চেয়ারম্যান, জানে আলম চেয়ারম্যান, গোলাম ফারুক হেলাল চেয়ারম্যান, ভি পি মাহবুব হোসেন চেয়ারম্যান, একরাম হোসেন চেয়ারম্যান, সৈয়দ আহমেদ খোকন চেয়ারম্যান প্রমূখ। এরআগে মন্ত্রী একই ইউনিয়ন ফেলনা গ্রামের এক কর্মীসভায় যোগ দেন এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, জি এম মীর হোসেন মীরু, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here