লাকসাম থেকে খোরশেদ আলমঃ
কুমিল্লা লাকসামে ১০/১২/২০১৬ইং ১১:৩০ মিনিটের সময় লাকসাম রেলওয়ে জংশনের ৩ নং প্লাটফর্মের ৩ নং লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস নামক ট্রেনের ছাদে উঠতে গিয়ে পা পিচলে পড়ে ঘটনাস্থলে কামরুল ইসলাম নামক এক যুবক নিহত হয়। নিহত কামরুল ইসলাম ফেনী সদর থানার সুবলপুর গ্রামের মোঃ নূর আলম ড্রাইভারের ছোট ছেলে। পরিবার সূত্রে জানাযায় নিহত কামরুল ইসলাম একজন মাছ ব্যবসায়ী। ব্যবসার কাজে লাকসাম জংশন হয়ে চাঁদপুর যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুলের ২ ভাই ও ৫ বোন। লাকসাম রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ জালাল উদ্দিন ও লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করার পর লাকসাম জিআরপি থানার এস,আই মেহেদী হাসানের নেতৃত্বে লাশটি জিআরপি থানায় নিয়ে যায়। বিকাল ৪.১০ মিনিটের সময় থানার কার্যক্রম শেষে লাশটি পরিবারের হাতে সোপর্দ করেন লাকসাম জিআরপি থানার এসআই মেহেদী হাসান। এ ব্যপারে লাকসাম জিআরপি থানায় একটি অপমৃতু. মামলা দায়ের করা হয়, মামলা নং ৮৫/১৬।
