লক্ষ্মীপুরের পাচঁ উপজেলায় আ.লীগের মনোনয়ন

0
961

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের পাচঁ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার রাতে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা হয়।

Advertisement

তালিকায় লক্ষ্মীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,রায়পুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ,রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মনির হোসেন চৌধুরী,রামগতি উপজেলায় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে নুরুল আমিন মাষ্ঠারকে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন পেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থিতা নিয়ে মাঠে থাকলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নেই। তবে সম্ভাব্য ভাইস- চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থীরা ও স্বতন্ত্রভাবে হিসেবে কথাবার্তায় মাঠে রয়েছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। আওয়ামী লীগ করার কারণে বিএনপি-জামায়াতের আক্রমণে আমার পিতা মাতাসহ আমরা জেল হাজতসহ হামলা মামলা পড়তে হয়েছে অনেক বার,যা সকই জানেন। এর পরও বিএনপির-জামায়াতের আন্দোলনে আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেলেও আমি ও আমার পরিবারের সদস্য কেউ পালিয়ে যায়নি। নিজে নেতৃত্বদিয়ে মোকাবেলা করে লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগ ও যুবলীগ আজ শক্তিশালি অবস্থানে রেখেছি। গত পাঁচ বছরে চেয়ারম্যান হিসেবে এলাকার অনেক উন্নয়ন করেছি। দলীয় মনোনয়ন পরিবর্তন করে আমাকে আবার চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হলে নির্বাচিত হয়ে সদর উপজেলার অসমাপ্ত কাজগুলো করার আশা রয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here