বিশ্বের বিভিন্ন ভাষার বই অনুবাদে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
689

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিশ্বের বিভিন্ন ভাষার বই অনুবাদে সংশ্লিষ্ট সকলকে আরো উদ্যোগী হতে হবে। আজ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যানের মোড়ক উন্মোচন মঞে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Advertisement

অনুষ্ঠানে শেখ মাসুদ কামাল ও কাজী রেহানা মাসুদ অনূদিত  “ক্ষমতা” এবং কাজী রেহানা মাসুদের “জগদীশচন্দ্র বসুকে লেখা রবীন্দ্র পত্রাবলী” বই দুইটির মোড়ক উন্মোচন করা হয় ।“ক্ষমতা” বইটির মূল লেখক বার্ট্রান্ড রাসেল। এসময় প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন ভাষার উৎকৃষ্ট সাহিত্যগুলো  প্রতি পাঠকের আগ্রহ রয়েছে । তাই তাদের চাহিদার কথা বিবেচনা করে বইগুলো আরো বেশী পরিমাণে অনুবাদ করতে হবে। তিনি আরো বলেন, রবীন্দ্রসাহিত্যের প্রতি আমাদের রয়েছে চিরকালীন আবেগ। তার সাহিত্যের জীবন-দর্শন আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো উন্নত করে গড়ে তোলা সম্ভব । অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ম. আক্তারুজ্জামানসহ বাংলা একাডেমীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here