মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারী ও রাজিবপুরে ১৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার(১৬জুন) শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামে ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার(২৫২টি মিটার), চেংটাপাড়া গ্রামে ৭৮লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ৩.৯২ কিলোমিটার(৩০৫টি মিটার), রাজিবপুর উপজেলার কড়াইডাঙ্গী গ্রামে ৫০লক্ষ টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার(৬৭টি মিটার) এবং মিয়াপাড়া গ্রামে ৫৫লক্ষ টাকা ব্যয়ে ২.৭৫ কিলোমিটার(১৮১টি মিটার) নতুন বিদ্যুৎ লাইন উদ্ভোধন করা হয়। কান্দাপাড়া সপ্রাবি মাঠে বৃষ্টিকে উপেক্ষা করে একযোগে দুই উপজেলার ৪টি গ্রামের ১৪ কিলোমিটার নতুন লাইন উদ্ভোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আক্তারুজ্জামান, বকসীগন্জ এলাকা পরিচালক মিজবা উল হক তুহিন, রৌমারী এলাকা পরিচালক গোলাম শহীদ,রাজিবপুর এলাকা পরিচালক খলিলুর রহমান, রৌমারী উপজেলা জাতীয় পার্টি-জেপির সাংগঠনিক সম্পাদক রফিক মাষ্টার, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক একেএম মাইদুল ইসলাম, দৈনিক যুগান্তরের রৌমারী প্রতিনিধি সাদিক হোসেন ভোলা, দৈনিক সংবাদের রৌমারী প্রতিনিধি আনিছুর রহমান, রৌমারী উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজী, মাজহারুল ইসলাম সাংবাদিক উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য তমিজ খা প্রমূখ,
