চাটখিল-সোনাইমুড়ীর ঘরে ঘরে পৌঁছবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার -আলহাজ্ব জাহাঙ্গীর আলম

0
1475

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেছেন, চাটখিল-সোনাইমুড়ী উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার। আপনারা বাংলাদেশ আওয়ামীলীগের পাশে থাকুন, নৌকার সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতীর জনকের সুখি, সস্বৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম গত এক সপ্তাহ ধরে চাটখিল উপজেলার  নোয়াখোলা, হাটপুকুরিয়া, বিঞ্চুরামপুর বাজার, শ্রীপুর, সোনাচাকা বাজার, হাটপুকুরিয়া বাজার, বিনয়তলা, নারায়নপু,  পুরুষোত্তমপুর, সোমপুর বাজার, সাহাপুর ইউনিয়ন, সোনাইমুড়ী উপজেলা  ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্য করে নৌকা প্রতিকের প্রচারনা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ। তিনি দেখতে চান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি। তাইতো তিনি নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আপনাদের জন্য পাঠিয়েছেন রমজানের ঈদের উপহার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্যেগি হয়েই আপনাদের জন্য এই ঈদ উপহার শাড়ী ও লুঙ্গী পাঠিয়েছেন। আমাকে শুধু দায়ীত্ব দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্য। প্রধানমন্ত্রীর বাহক হিসেবে আমি বলতে চাই, তিনি প্রধানমন্ত্রী হিবেসে নয়, একজন অভিভাবক হিসেবে আমাদের এলাকায় অনেক উন্নয়ক কাজ উপহার দিয়েছেন। চাটখিল-সোনাইমুড়ী এলাকায় পথঘাট পাকা হচ্ছে, জীবনমান উন্নয়ন হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে বিভিন্ন সেবা মাধ্যম। এই সবই সম্ভব হয়েছে আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কারণে। আওয়ামীলীগ মানেই উন্নয়ন, নৌকায় ভোট মানেই সম্বৃদ্ধি। জাহাঙ্গীর আলম আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সোনাইমুড়ি আওয়ামীলীগ নেতা মাহবুব হাসান দয়াল, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আহসান হাবিব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো মানিক, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মজুমদার মোহাম্মদ আমিন, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ ও সোনাইমুড়ী উপজেলা মহিল লীগের সভাসতি লুবনা মরিয়ম সুবর্না প্রমূখ।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে কোন গৃহহীন থাকবেনা। ধনী-গরীব এর ব্যবধান কমে যাবে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বয়ং সম্পন্ন দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলহাজ্ব জাহাঙ্গীর আলম  বলেন, আমি প্রস্তুত আছি। নেত্রী যদি মনে করেন আমাকে দিয়ে ভোট করাবেন তাহলে আমার কোন আপত্তি নেই, তিনি আমাকে যে নির্দেশনা দেবেন আমি তাই মানবো। চাটখিল-সোনাইড়–ীতে যিনি নৌকা প্রতিক নিয়ে আসবেন আমরা সবাই তার পক্ষেই ভোট করে তাকে নির্বাচিত করে এই আসনটি বঙ্গবন্ধুর কন্যাকে উপহার দেব ইনশাআল্লাহ। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here