মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম)
রৌমারীতে ‘দৈনিক জনতা’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কেটে দিনব্যাপী নানা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
শুক্রবার বিকাল ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিএম সাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘দৈনিক জনতা সময়ের প্রয়াজনে সংবাদ পরিবেশনে রৌমারীতে দিকপাল করে আসছেন। যুগযুগ ধরে এগিয়ে যাক দৈনিক জনতা।’ এ সময় তিনি বলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার জন্য আহবান করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ( দৈনিক নয়া দিগন্ত) সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল ( দৈনিক খবর পত্র), রাজু আহমেদ খোকা সভাপতি আ’লীগ রৌমারী সদর ইউনিয়নসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দৈনিক জনতার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা। পরে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।
