রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0
527

রুপসা প্রতিনিধিঃ- খুলনার রুপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বুধবার(১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা ইসলাম।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান, সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. প্রভা রানী বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিলকিস জাহান জোয়ার্দ্দার, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা,সহ- সভাপতি খান মিজানুর রহমান,
স্বাস্থ্য পরিদর্শক আফজাল হোসেন, ইউপি সদস্য আশাবুর রহমান প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here