আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিলে অবৈধ ফুটপাত দখলদার কে এই সাইফুল মোল্লা বহিরাগত ?

0
1147

এজাজ রহমানঃ
গুলিস্তানের চৌধুরী আলমের একান্ত সহচর, প্রায় নব্বইয়ের দশকে এই সাইফুল মোল্লা বিএনপি জামায়াত পন্থিদের আস্কারায় গুলিস্তান থেকে পল্টনে অবৈধ ফুটপাত দখল করে দাপটের সাথে ব্যবসা এবং ফুটের টাকা উঠাতেন। তিনি ভন্ড পীরের চিকিৎসা দেওয়ার নামে অপকর্মে নারী কেলেংকারীর পল্টন থানায় মামলা আছে। সেখান থেকে ধাওয়া খেয়ে বিএনপি জামাতের পতনের পর ছদ্মবেশে মতিঝিল এজিবি কলোনি এলাকায় অনুপ্রবেশ করেন। বিএনপি সরকারের আমলে জামায়াত পন্থিদের আস্কারায় অবৈধ ফুটপাত দখল করেন মতিঝিল এজিবি কলোনির ফুটপাত।

Advertisement

তত্বাবধায়ক সরকারের আমলে ছিন্নমূল হকারদের জন্য প্রত্যেক শুক্রবার হলিডে মার্কেট বসবে বিনা শর্তে কিন্তু সাইফুল মোল্লা প্রতি শুক্রবার প্রায়ই হাজার বারো’শ দোকান বসে প্রতিটি দোকানদারের কাছ থেকে ১০০/২০০/৩০০ করে এজিবি কলোনীর দেয়াল ধরে চাদা আদায় করে। সিটি কর্পোরেশন, মতিঝিল থানা, শাহজানপুর থানা, ১০ নম্বর ওয়ার্ড, মতিঝিল থানা আওয়ামী লীগ সহ এজিবি কলোনীর সরকারী কর্মকর্তাদের এলাকা বাসীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ ফুটপাত দখল করে মোদীর দোকান, তরকারি, মাছ ওয়ালা, কাপড়ের ব্যবসায়ী, হান্ডি পাতিল-ক্রোকারিজ, জুতা-সেন্ডেল, মুরগী ইত্যাদি ব্যবসায়ীদের বসিয়ে ফুটের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন। অবৈধ বিদ্যুৎ সংযোগ বাবদ প্রতি দোকান ৩০/৫০ টাকা করে। সরকার এই অবৈধ বিদ্যুৎ লাইনের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং এই অবৈধ বিদ্যুৎ লাইনের কারণে এজিবি কলোনীর লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। আইডিয়ালের অগ্রণী ব্যাংক থেকে কাউন্সিলর অফিস দেয়াল পর্যন্ত ৩ থেকে ৪ লক্ষ টাকায় দোকান বরাদ্দ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। এই বিষয়ে মতিঝিল থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি জানান, ২০১৩ আল্লামা শফীর অসহযোগ আন্দোলনে শেখ হাসিনাকে কটুক্তি করে কথা বলেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকেও কটাক্ষ করে অশ্লীল ভাষায় গালাগালী করেন। এই বিষয়ে সাইফুল মোল্লা কে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে ভয় করি। আমার হাত অনেক লম্বা, কেউ আমার সাথে রংবাজি করলে তাকে এক হাত দেখিয়ে দেবো। সাংবাদিক চ্যানেলকেও আমি তোয়াক্কা করি না। অবৈধ ফুটপাত দখল করে আমি ব্যবসা চালিয়ে যাবো। পারলে আমাকে ঠেকাও।
সম্প্রতি সাইফুল মোল্লার নামে শ্যামপুর থানায় শিশু ধর্ষণ ও মতিঝিল থানায় জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে মারার চেষ্টার মামলা দায়ের হয়েছে।
আইডিয়াল স্কুলগামী ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে প্রশ্ন করলে তারা জানান, আইডিয়াল স্কুলের সন্মুক্ষে অপেক্ষাকৃত গাড়ী, ভ্যানে আগত ছাত্রছাত্রীদের যাতায়াতের সময় চলাচলে বিঘœ ঘটে। পথ পারাপারের সময় যানযটে অবৈধ ফুটপাতের দোকান পাটের কারণে আমাদের সন্তানদের অনেক সমস্যা হয়। মতিঝিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে প্রশ্ন করলে তিনি বলেন, দূরদূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের অভিভাবকরা গাড়ী, রিক্সা, ভ্যান গাড়ীতে বা পায়ে হাঁটা পথচারিদের দোকানের কারণে চলাচলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে জানিযেছি তারা প্রায় সময় ফুটপাত উচ্ছেদ করেন। আবার জোর পূর্বক সাইফুল মোল্লা দোকানপাট বসান। আমরা কী করতে পারি, বলেন? আমরা নিরুপায়। আসন্ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্ভাব্য সদস্য প্রার্থী খন্দকার এনামুল নাসির সাহেবকে অবৈধ ফুটপাত উচ্ছেদের বিষয়ে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আগামীতে আমরা নির্বাচিত হয়ে আসলে সভাপতি মন্ডলিকে উচ্ছেদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করবো। মতিঝিল কলোনী সমাজ কল্যাণের সভাপতিকে প্রশ্ন করলে তিনি জানান, অবৈধ ফুটপাতের জন্য আমাদের স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাহীনতায় আমরা এ ব্যাপারে সচেষ্ট আছি যে, উচ্ছেদের ব্যাপারে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজিবি কলোনী ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মারুফ আহমেদ মনসুরকে প্রশ্ন করলে তিনি জানান, সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত সময় বেধে দিয়েছিলো যে, প্রত্যেক শুক্রবার ছুটির দিন হলিডে মার্কেট বসাতে পারবে বিনা শর্তে। আগামীতে আমরা অবৈধ ফুটপাত উচ্ছেদ করবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের উদ্যোগে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুককে প্রশ্ন করলে তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ম্যাজিষ্ট্যাটকে নির্দেশ দিলে আমরা অবৈধ ফুটপাত উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেব। এজিবি কলোনীর ৪ নম্বর বিল্ডিং এর সামনে গেটের সাথে পূর্ব পাশে পাকা সিটিং বানিয়ে হুজুর সেজে নেতৃত্ব দেন সেখান থেকে। এ বিষয়ে স্টাফ কোয়াটারবাসী সমাজ কল্যাণের সভাপতি জানিয়েছেন যে, অবৈধ ফুটপাতের কারণে এলাকার নিরাপত্তা-পরিবেশ নষ্ট হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি এজিবি হাসপাতাল জোনে ২০ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন এই উপলক্ষে আইডিয়লে স্কুলের রাস্তায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানের পর দেখা যায় ড্রেন লাইন ভরাটের কারনে ময়লা পানি উপচে এজিবি প্রতিটি কলোনীতে পানি জমে পরিবেশ দুষনে ডেঙ্গু ও চিকন গুনিয় আবিভাব হচ্ছে, এলাকাবাসী আতঙ্কিত। উচ্ছেদ অভিযানে অব্যহাত থাকবে কি না যান্তে চাইলে প্রধানমন্ত্রী যাওয়ার পর নওশের সভাপতি ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ, সমাজ উন্নয়নে আমি অঙ্গিকার বদ্ধ, আমি ক্ষমতায় থাকা অবস্থায় ফুটপাত দখল মুক্ত রাখাব। সোহেল আম্মেদ সিদ্দিকী গবেষনা কর্মকতা, পরিকল্পনা বিভাগ, পরিকল্পানা মন্ত্রনালয় সদস্য গভনিং বডি, আইডিয়লে স্কুল এন্ড কলেজ, সাধারণ সম্পদক আইডিয়াল জোন সমাজ কল্যান সমিতি, তিনি একই কথা বলেছেন ছাত্র ছাত্রীদের কল্যানে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here