রূপসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনি

0
748

রুপসা প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সমাপনি অনুষ্ঠান বুধবার (১১ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা।

Advertisement

উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, শাহ আলম মাতুব্বর, মো. নজিবুর রহমান, বাকির হোসেন বাকু, কামরুল ইসলাম, লিপি আক্তার, শাহিনা আক্তার, সালমা খাতুন, হোসনেয়ারা খাতুন, চন্দ্র শেখর পাল, মাছুদ আলম, শ্যামল দাস, শীর্ষেন্দু দাস, শেখ লুৎফর রহমান, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, অরবিন্দু শীল, নেপাল চন্দ্র মহোলী, রাকিবুদ্দিন প্রমূখ। খেলায় ইসলামপুর পুটিমারি সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল নৈহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ও আনন্দনগর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল আমদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয় লাভ করেন। খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির আহম্মেদ লালু, শেখ জসিম উদ্দিন ও আলি আকবর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here